রেলভবনে বসছে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’
অযাচিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করতে বাংলাদেশ রেলওয়ে-এর রেল ভবনের নিচতলা ও দোতলার সিঁড়ির প্রবেশপথে ইলেকট্রনিক প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির মাসিক পরিচালন পর্যালোচনা সভায় ২৩ ফেব্রুয়ারি, সোমবার এ সিদ্ধান্ত হয়। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চিঠিটি প্রবাশ হয়েছে।
সূত্রমতে, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় রেল ভবনের নিচতলা ও দোতলার সিঁড়ির প্রবেশপথে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’ স্থাপনের পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়ের কাছে অনিষ্পন্ন বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগ থেকে জনবল বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে রাতে চলাচলকারী ট্রেনের বগিতে আলো ও পাখার ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎবাহী কোচের নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার করা এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ দ্রুত সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎবাহী কোচ বিকল না হয়।
এছাড়া ট্রেনের সময়ানুবর্তিতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখা এবং অস্থায়ী গতি নিয়ন্ত্রণ আদেশ প্রত্যাহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ডিবিটেক/এফএ/ইকে





