উন্নয়নশীল বিশ্বে প্রথম বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন

উন্নয়নশীল বিশ্বে প্রথম বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫৩  

উন্নয়নশীল বিশ্বে প্রথমবারের মতো বড় পরিসরের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের আয়োজন করেছে ভারত। রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া এই সম্মেলনে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন। খবর রয়টার্স।

ভারত সরকারের লক্ষ্য, এই আয়োজনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আরও বিনিয়োগ টানা এবং বৈশ্বিক নীতিনির্ধারণে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠ জোরালো করা।

সম্মেলনে প্রধান বক্তাদের মধ্যে রয়েছেন সুন্দর পিচাই, স্যাম অল্টম্যান, দারিও আমোদেই ও মুকেশ আম্বানি। আয়োজনে অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়লেও কর্মসংস্থানে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবু বড় পরিসরে প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অগ্রগতি অর্জনকেই কৌশল হিসেবে নিচ্ছে ভারত।

ডিবিটেক/বিএমটি