৭২তম রাউন্ডে নন–আইটি স্নাতকদের বিনামূল্যে আইটি প্রশিক্ষণ

৭২তম রাউন্ডে নন–আইটি স্নাতকদের  বিনামূল্যে আইটি প্রশিক্ষণ
২২ জানুয়ারি, ২০২৬ ০০:০২  

নন–আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ (আইএসডিবি–বিআইএসইডব্লিউ)। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা মিলিয়ে মোট ১৩টি কোর্সে সাড়ে আট মাস মেয়াদী ৭২তম রাউন্ডের আবেদন  গ্রহণ করা হচ্ছে অনলাইনেই। চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিলের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে।

আবেদনের ঠিকানা https://apply.idb-bisew.info/Home/CandidateInfo আবেদন করতে অবশ্য ব্যক্তিগত নম্বর থেকে ১০০ টাকা বিকাশ করতে হয়। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে ওয়েব ঠিকানায়

আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতের চাকরির বাজার অনুযায়ী কোর্সগুলো ডিজাইন করা। এসব প্রোগ্রামের আওতায় কোর্স শেষ করা শিক্ষার্থীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এই প্রোগ্রাম এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। তাঁরা দেশ ও বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত।

আইএসডিবি–বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি–বিআইএসইডব্লিউর নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

এজন্য আইএসডিবি–বিআইএসইডব্লিউ-কে এ প্রকল্পের আওতায় জনপ্রতি প্রশিক্ষণ খরচ  লক্ষ টাকা ব্যয় করতে হয়। 

ডিবিটেক/আইকে/এমইউএম