ফেসিয়াল রিকগনিশনে পোস্টাল ব্যালটে নেই জালিয়াতির সুযোগ
ফেসিয়াল রিকগনিশনে পোস্টাল ব্যালটে জালিয়াতির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
১৯ জানুয়ারি, সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি বলেছন, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ভোট অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হবে।
সাংবাদিকদের ব্রিফকালে নির্বাচন কমিশনার জানান, ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে ৫ হাজার ৬০০ প্রবাসীর পোস্টাল ব্যালট ফেরত এসেছে। পরিসংখ্যানে দেখা গেছে, মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল এই যুগে প্রতিটি ভোটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাই অনলাইনে ছড়ানো গুজব দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
ব্যালটের কারিগরি দিক তুলে ধরে কমিশনার আরও জানান, এবারের পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা রয়েছে যা ভাঁজের মধ্যে পড়েছে। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে প্রিজাইডিং অফিসারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিবিটেক/এফএনএস/ইকে







