এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:৫৮  

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ১৬ জানুয়ারি (শুক্রবার) এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে নির্বাচিত ভর্তিচ্ছুদের মেরিট প্রার্থীদের রোল নম্বরের সঙ্গে কোটায় ভর্তিতে যোগ্য ১৬ জনের তালিকাও রয়েছে।  পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির যোগ্যদের তালিকায় রয়েছেন ২৭৭ জন।  

এর আগে গত ২৭ ডিসেম্বর (শনিবার) এমআইএসটির প্রথম পর্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় দ্বিতীয় পর্বের পরীক্ষা বিকেলে নেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে পরদিন রবিবার অনুষ্ঠিত হয়। পরিক্ষায় এবারও ছিলো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। তবে সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে ৫ শতাংশ নম্বর কাটা হয় আবেদনকারী প্রার্থীর।

ডিবিটেক/ওএস/ইকে