বাংলাদেশে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে অপো
বাংলাদেশে নিজেদের নতুন উন্মোচিত হওয়া অপো এ৬ এবং অপো এ৬এক্সের সাথে দুই বছরের ওয়ারেন্টিসহ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে অপো ।
বার্ষিক ও’ ফ্যানস ফেস্টিভাল উপলক্ষে এই ঘোষণা দেয়া হয় ৭ ডিসেম্বর, রবিবার।
এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “অপো এ৬ ও এ৬এক্স, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি ও বর্ধিত দুই বছরের ওয়ারেন্টি নিয়ে এসেছে। যা বাংলাদেশে অপোর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে হাজির হয়েছে। এই উদ্যোগটি গুণগত মানের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি এবং একইসাথে, ও’ ফ্যানস কমিউনিটির প্রতি আমাদের গভীর নিষ্ঠার শক্তিশালী প্রতিফলন।”
অপো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রেতাদের আত্মবিশ্বাস ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে এই ব্যবস্থাটি। বাংলাদেশে প্রথমবারের মতো অপো এ৬ বা এ৬এক্স কেনা ক্রেতারা সম্পূর্ণ ৯০ দিনের রিপ্লেসমেন্ট সাপোর্ট উপভোগ করতে পারবেন। যা আগে কখনও পাওয়া যায়নি এমন মানসিক প্রশান্তি দেবে।
অপো এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৯ আল্টিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়ছে।
ডিবিটেক/এনও/ইকে







