বিকাশ অ্যাপে কন্টাক্টলেস এনএফসি পেমেন্ট সুবিধা চালু

বিকাশ অ্যাপে কন্টাক্টলেস এনএফসি পেমেন্ট সুবিধা চালু
৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:০৫  

এখন থেকে এনএফসি (নেয়ার ফিল্ড কমিউনিকেশন) এনাবেল্ড কিউআর-এ ট্যাপ করেই পেমেন্ট করতে পারছেন বিকাশ ব্যবহারকারীরা। পিন নম্বর ছাড়াই মাত্র এক ট্যাপে ১ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারছেন তারা। 

বিকাশ-এর মাধ্যমে এনএফসি পেমেন্ট করতে হলে গ্রাহককে এনএফসি চিহ্নিত কিউআর কোডে মোবাইল ট্যাপ করতে হবে। এরপর লগইন করলে সরাসরি পেমেন্ট স্ক্রিনে নিয়ে যাবে। এখানে টাকার পরিমাণ বসিয়ে নিশ্চিত করলেই পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। 

৪ ডিসেম্বর, বৃহস্পতিবার, ফিনটেক প্রতিষ্ঠানটি বলেছে, প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে প্রতিদিনের লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করতে প্রতিনিয়ত নতুন নতুন গ্রাহককেন্দ্রিক সেবা নিয়ে আসছে বিকাশ। তারই ধারাবাহিকতায় এবার এনএফসি পেমেন্ট সুবিধা চালু করলো প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা এখন ক্যাশলেস, কন্টাক্টলেস ও নিরাপদ লেনদেনের অভিজ্ঞতা নিতে পারছেন। ধারাবাহিকভাবে বিকাশ-এর এই এনএফসি পেমেন্ট সেবাটি সারাদেশের মার্চেন্ট পয়েন্টগুলোতে বিস্তৃত করা হবে

ডিবিটেক/এসআর/ইকে