অনলাইনে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’ শেষ হচ্ছে আজ
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে...’ স্লোগানে অনলাইনে শুরু হওয়া ১০ দিনব্যাপী অনলাইন ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’ শেষ হচ্ছে ২ নভেম্বর, রবিবার। এই ওয়েবসাইটে ঢুঁ মারলেই পেয়ে যাবেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল স্টল, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের ডিজিটাল বুথে প্রবেশ করে তথ্য ও অফার গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন।
এ ছাড়া অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে। শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুযোগ, বৃত্তি, ভর্তিপ্রক্রিয়া, ভিসা, আবাসন ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে সরাসরি পরামর্শ দেয়া হচ্ছে এই ডিজিটাল স্টল থেকে। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনলাইন ফেয়ারের টাইটেল স্পন্সর বৃটিশ কাউন্সিল। ব্যাংক পার্টনার প্রাইম ব্যাংক। আর স্ট্রাটেজি পার্টনার ফরেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এক্সিবিটর্স হিসেবে রয়েছে ইউনিভার্সেল কলেজ বাংলাদেশ, এনএইচপি এড্যুকেশন কনসালটেন্ট, স্যানজেন, বিডিএক্সপার্ট, সিএইচএস এড্যুকেশন, ম্যাকইস, ম্যাক্সিমাস, এড্যুকেশন, ১০ মিনিট স্কুল ইংলিশ সেন্টারসহ ২০টি প্রতিষ্ঠান।
এর আগে গত ২৪ ও ২৫ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী একই মেলা।
ডিজিবিটেক/প্রআ/ইক







