চট্টগ্রাম ইপিজেডে ‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির কোম্পানিতে আগুন
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার চিকিৎসা সরঞ্জাম তৈরির একটি কোম্পানির দুইটি তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা পোস্টকে বলেন, সাত তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে। এ পর্যন্ত ১৬ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, “আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের সপ্তমতলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।”







