আইফোনে ফোন কল রেকর্ড করার পদ্ধতি

আইফোনে ফোন কল রেকর্ড করার পদ্ধতি
২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩০  

অ্যাপল সর্বশেষ আইওএস ২৬-এ কল রেকর্ডিং ফিচারকে আরও উন্নত করেছে। এখন এতে যুক্ত হয়েছে ট্রান্সক্রিপ্ট, লাইভ অনুবাদ, সারাংশ তৈরি এবং নোটস অ্যাপের সঙ্গে সরাসরি সংযোগ। ফলে সাক্ষাৎকার, মিটিং বা জরুরি আলাপচারিতার জন্য এটি আরও কার্যকর।

প্রথমবার এই ফিচার চালু হয়েছিল গত বছরের অক্টোবরে আইওএস ১৮.১-এ। তবে এটি অঞ্চলভেদে সীমিত। যেখানে ফিচারটি চালু আছে, সেখানে আইফোনের ফোন অ্যাপ থেকেই সরাসরি কল রেকর্ড করা যাবে। অন্যত্র বিকল্প উপায় ব্যবহার করতে হবে।

কীভাবে বুঝবেন আপনার কল রেকর্ডিং চালু আছে?

অ্যাপল একটি তালিকা প্রকাশ করে যেখানে কোন কোন দেশে কল রেকর্ডিং নেই, যেমন ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা। যদি আপনার দেশ সেই তালিকায় থাকে, তাহলে ফোন অ্যাপে অপশনটি দেখা যাবে না।

কল রেকর্ডের আগে অপর পক্ষের সম্মতি প্রয়োজন। কল শুরু হলে উভয়েই একটি স্বয়ংক্রিয় ঘোষণার মাধ্যমে জানবেন যে কলটি রেকর্ড হচ্ছে।

আইফোনে কল রেকর্ড করার ধাপ

১. ফোন অ্যাপ খুলুন।
২. কল করুন বা রিসিভ করুন।
৩. চলমান কল চলাকালে More বোতামে চাপুন।
৪. Call Recording নির্বাচন করুন।

কল শেষ হলে বা Stop চাপলে রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে Notes অ্যাপের “Call Recordings” ফোল্ডারে।

রেকর্ডিং প্লে, ম্যানেজ ও ডিলিট করার নিয়ম

শোনার জন্য: Notes → Call Recordings ফোল্ডার → রেকর্ডিং নির্বাচন → Play।

সার্চ: More → Find in Transcript।

কপি: More → Add Transcript to Note বা Copy Transcript।

সংরক্ষণ: More → Save Audio Files → পছন্দমতো ফোল্ডার/অ্যাপে সেভ।

শেয়ার: More → Share Audio → মেইল/অ্যাপের মাধ্যমে পাঠানো।

মুছে ফেলা: More → Delete।

কল ট্রান্সক্রিপ্ট ও সারাংশ

iOS 26-এ সমর্থিত অঞ্চল ও ভাষায় কল রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপ্ট ও সারাংশে রূপান্তর হয়। Notes অ্যাপে রেকর্ড খুলে Show Transcript and Summary চাপলে দেখা যাবে। এতে বক্তাভেদে আলাপ ভেঙে দেওয়া হয়। অ্যাপল জানিয়েছে, ট্রান্সক্রিপ্ট সবসময় শতভাগ নির্ভুল নাও হতে পারে।

Apple Intelligence চালু থাকলে কলের একটি সারাংশও পাওয়া যাবে। এটি বিশেষভাবে উপকারী মিটিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সাক্ষাৎকারের মূল বক্তব্য জানতে।

কল রেকর্ডিং বন্ধ করার উপায়

Settings → Apps → Phone → Call Recording → Off।

বিকল্প পদ্ধতি (যদি অফিসিয়াল ফিচার না থাকে)

Rev Call Recorder (শুধু যুক্তরাষ্ট্রে): বিজ্ঞাপন ও সীমাবদ্ধতা ছাড়াই ফ্রি অ্যাপ।

Google Voice (শুধু যুক্তরাষ্ট্রে): কল চলাকালে “৪” চাপলে রেকর্ড হবে (শুধু ইনকামিং কলের জন্য)।

এক্সটার্নাল রেকর্ডার: ইউএসবি-সি/লাইটনিং দিয়ে সংযুক্ত করে বা স্পিকার মোডে রেখে রেকর্ড করা যায়।

স্পিকারফোন + অন্য ডিভাইস: ফোন স্পিকারে রেখে অন্য ডিভাইসে Voice Memos দিয়ে রেকর্ড করা সম্ভব।