‘সেবা এক্সওয়াইজেডে’ ১০% ছাড় পাবেন ‘রবি এলিট’ গ্রাহকরা

‘সেবা এক্সওয়াইজেডে’ ১০% ছাড় পাবেন ‘রবি এলিট’ গ্রাহকরা
২৮ আগষ্ট, ২০২৫ ১৩:১০  
২৮ আগষ্ট, ২০২৫ ১৮:১৩  

ই-কর্মার্স প্লাটফর্ম ‘সেবা এক্সওয়াইজেড’ এর ১৫০টির বেশি সেবায় ১০ শতাংশ ছাড় পাবেন ‘রবি এলিট’ গ্রাহকরা। এই অনলাইন সেবা হাব থেকে এসি সার্ভিসিং, লন্ড্রি, বিউটি হোম সার্ভিস, গাড়ি ধোয়া এবং বাড়ি বা অফিস স্থানান্তরসহ বিভিন্ন সেবায় এ ছাড় মিলবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় অফারটি পাবেন গ্রাহকরা।

অফার পেতে গ্রাহকরা বিনামূল্যে ১২১৩ নম্বরে REW ELITEXYZ লিখে এসএমএস পাঠাতে বা রবির অফিসিয়াল ওয়েবসাইট ও মাই রবি অ্যাপের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

আর সেবা পেতে “প্রতি মাসে একটি প্রোমো কোড ব্যবহার করতে হবে জানিয়েছে এ মোবাইল অপারেটর কোম্পানিটি।  জানিয়েছে,  প্রতি মাসে তিন বার ব্যবহার করা যাবে প্রমো কোড। এভাবে প্রতি বছর ১০ হাজার ৮০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগের সুযোগ মিলবে।  

গ্রাহকদের এই সুবিধা দিতে সোমবার ‘সেবা এক্সওয়াইজেড’ এর সঙ্গে একটি চুক্তি সই করেছে রবি কর্তৃপক্ষ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রবির কাস্টমার ভ্যালু সলিউশনের ডিরেক্টর মানিক লাল দাস, সেবা এক্সওয়াইজেডের কমার্শিয়ালের এভিপি নুদরাত নাওয়ার নদী, করপোরেট সেলসের ম্যানেজার ফয়সাল ইবনে ইসলাম ও করপোরেট সেলসের ম্যানেজার তানভীর মতিন চৌধুরী উপস্থিত ছিলেন।