রেকর্ড উচ্চতায় সফটব্যাংকের শেয়ার

রেকর্ড উচ্চতায় সফটব্যাংকের শেয়ার
৯ আগষ্ট, ২০২৫ ১৪:১১  
৯ আগষ্ট, ২০২৫ ১৮:১১  

প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের ঘোষণায় সফটব্যাংক গ্রুপের শেয়ার শুক্রবার টোকিও শেয়ারবাজারে ১৩% এর বেশি বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। দিনের শেষে শেয়ারমূল্য দাঁড়ায় ১৩,৮৬৫ ইয়েন, যা সকালে ১৪,২০৫ ইয়েন ছুঁয়েছিল। খবর রয়টার্স।

খবরে বলা হয়, সফটব্যাংক এপ্রিল-জুন প্রান্তিকে ৪২১.৮ বিলিয়ন ইয়েন (২.৮৭ বিলিয়ন ডলার) নিট মুনাফা করেছে, যেখানে গত বছর একই সময়ে ক্ষতি হয়েছিল। 

চলতি বছরে সফটব্যাংক ৩০ বিলিয়ন ডলার ওপেনএআই-এ বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প ‘স্টারগেট’-এর অর্থায়নে নেতৃত্ব দিয়েছে।

শক্তিশালী ফলাফল টপিক্স সূচককে রেকর্ড ৩,০২৪ পয়েন্টে তুলতে বড় ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে, বৈচিত্র্যময় বিনিয়োগ পোর্টফোলিও ও শক্তিশালী আর্থিক অবস্থান সফটব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।

ডিবিটেক/বিএমটি