জুলাই ‘পুনর্জাগরণ’ এর ১০টি ডক্যুমেন্টারি প্রকাশ

জুলাই ‘পুনর্জাগরণ’ এর ১০টি ডক্যুমেন্টারি প্রকাশ
৩ আগষ্ট, ২০২৫ ১৬:৫৭  
৩ আগষ্ট, ২০২৫ ১৭:৫৭  

সংস্কৃত মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার ১০টি ডকুমেন্টারি। ৩ আগস্ট, ডক্যুমেন্টারিগুলোর ইউটিউব লিংক প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লিংকগুলো মুঠোফোনেও অপারেটরদের মাধ্যমে প্রচার করা হচ্ছে।    

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু’ (Requiems for July Martyrs) দেখুন এখানে-

কণ্ঠ হারানো জুলাই যোদ্ধা আবু বকর সিদ্দিকের কথা নিয়ে "জুলাই বীরগাথা" দেখা যাবে এক ক্লিকেই। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ' দেখতে  ভিজিট করুন এখানে। 

১৬ জুলাই Remembrance দেখতে ১৬ জুলাই স্মরণে ভিজিট করুন।

১৭ জুলাই Remembrance দেখতে ১৭ জুলাই স্মরণে ভিজিট করুন।

১৮ জুলাই Remembrance দেখতে ক্লিক করুন এই লিংকে 

ডকুমেন্টারি ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ দেখতে ভিজিট করুন। 

জুলাই বিষাদ সিন্ধু সিরিজের শহীদ দীপ্ত দে ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র কথা দেখুন

জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?) এর ট্রেইলার  জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?)।  দেখতে ভিজিট করুন এই লিংকে

‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ কর্মসূচির আওতায় ৮টি বিভাগে ৮টি মাঝারি দৈর্ঘ্যের কনটেন্ট বা ফিল্ম নির্মাণে ৮ জন চলচ্চিত্র পরিচালককে নির্বাচন করেছিলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিতিতে গত ৭ জানুয়ারি সার্চ কমিটির সদস্য সুমন রহমান জানিয়েছিলেন, চলচ্চিত্র নির্মাণে আগ্রহীদের মধ্য থেকে ওয়ার্কশপের জন্য অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ ও মো. তাওকীর ইসলামকে নির্বাচন করা হয়েছে।  

এরপর ২ জুলাই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই নিয়ে দু'টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরো একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে ডিএফপি থেকে ৯ টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে। বিসিটিআই ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে।  বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরো ৪টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।