‘অ্যাপলকেয়ার ওয়ান’ নামে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু
অ্যাপল তাদের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান ‘অ্যাপলকেয়ার ওয়ান’ চালুর ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে মাত্র ১৯.৯৯ ডলার মাসিক খরচে তিনটি অ্যাপল পণ্য কাভারেজে রাখা যাবে। অতিরিক্ত প্রতিটি ডিভাইসের জন্য ৫.৯৯ ডলার অতিরিক্ত খরচ হবে। খবর টেকক্রাঞ্চ।
অ্যাপলকেয়ার ওয়ান-এ অ্যাপলকেয়ার প্লাসের সব সুবিধা অন্তর্ভুক্ত থাকবে—যেমন দুর্ঘটনাজনিত ক্ষতির (ফোন পড়া বা পানিতে ভেজা) জন্য সীমাহীন মেরামত, ২৪/৭ অ্যাপল বিশেষজ্ঞের সহায়তা এবং ব্যাটারি কভারেজ। নতুনত্ব হলো, এটি আইফোন ছাড়াও আইপ্যাড ও অ্যাপল ওয়াচ-এর চুরি ও হারিয়ে যাওয়ার নিরাপত্তা দিচ্ছে।
গ্রাহকরা এখন পুরোনো (সর্বোচ্চ চার বছর বয়সী) ডিভাইসও এই কাভারেজে যুক্ত করতে পারবেন, তবে সেগুলো ‘ভালো অবস্থায়’ রয়েছে কি না, তা নিরীক্ষা করতে হবে।
খবরে বলা হয়, অ্যাপলকেয়ার ওয়ান শুধুমাত্র গ্রাহকের অ্যাপল অ্যাকাউন্টে থাকা ডিভাইসগুলোর জন্য প্রযোজ্য এবং এটি বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







