কুয়েটে ভিসি নিয়োগ-বেতন ভাতার দাবিতে কর্মচারীদের মানববন্ধন

কুয়েটে ভিসি নিয়োগ-বেতন ভাতার দাবিতে কর্মচারীদের মানববন্ধন
৯ জুলাই, ২০২৫ ১৯:৩৯  
১০ জুলাই, ২০২৫ ০০:৩২  

গত ফেব্রুয়ারী মাস থেকেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে (কুয়েট) অচলাবস্থা চলছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগ, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বন্ধ একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রমের অবসান এবং বেতন ভাতাসহ নানা দাবিতে মানববন্ধন করেছেন কুয়েট কর্মচারী সমিতি।


৯ জুলাই (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দূর্বার বাংলা পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি এরশাদ আলী।

সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জালাল মুন্সি, সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট কাজী, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার খান, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি আসাদ মোড়ল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব, সভাপতি মো. রোকনুজ্জামান প্রমূখ।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি আদায় না হলে রাজপথে আন্দোলনসহ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’

মানববন্ধন বক্তারা কুয়েটের এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইউজিসিকে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

০৯-জুলাই/ডিজিবিটেক/এনডি