হ্যাকারদের কারণে ‘কল অব ডিউটি: ডব্লিউডব্লিউ২’ এর পিসি সংস্করণ বন্ধ

হ্যাকারদের কারণে ‘কল অব ডিউটি: ডব্লিউডব্লিউ২’ এর পিসি সংস্করণ বন্ধ
৯ জুলাই, ২০২৫ ১৮:৪৯  
৯ জুলাই, ২০২৫ ১৭:৪৯  

জনপ্রিয় গেম নির্মাতা অ্যাক্টিভিশন তাদের ‘কল অব ডিউটি: ডব্লিউডব্লিউ২’ গেমের মাইক্রোসফট স্টোর সংস্করণটি বন্ধ করে দিয়েছে, কারণ হ্যাকাররা ত্রুটি কাজে লাগিয়ে অনেক পিসি খেলোয়াড়ের কম্পিউটার হ্যাক করেছে। খবর টেকক্রাঞ্চ।

গত সপ্তাহে অ্যাক্টিভিশন জানিয়েছিল, একটি সমস্যা তদন্তের জন্য গেমটি অফলাইনে আনা হয়েছে। তবে তখন বিস্তারিত বলা হয়নি। 

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়, গেমটিতে রিমোট কোড এক্সিকিউশন (আরসিই) ত্রুটি ছিল, যা হ্যাকারদের ব্যবহারকারীর ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম করে।

শুধুমাত্র মাইক্রোসফট স্টোর ও গেম পাসের সংস্করণ বন্ধ করা হয়েছে, কারণ এগুলোতে পুরনো একটি ত্রুটি ছিল যা স্টিম সংস্করণে আগে থেকেই ঠিক করা হয়েছিল।

অ্যাক্টিভিশন আগে থেকেই বিভিন্ন হ্যাকিং ঘটনার শিকার হয়েছে। ২০২৪ সালে এক হ্যাকার কল অব ডিউটির অ্যান্টি-চিট সিস্টেমের ত্রুটি কাজে লাগিয়ে হাজারো বৈধ খেলোয়াড়কে নিষিদ্ধ করেছিল। নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে পড়া কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলোতে সাইবার সিকিউরিটি টিমে ছাঁটাইও করেছে।

ডিবিটেক/বিএমটি