অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার সাবিহ খান

অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার সাবিহ খান
৯ জুলাই, ২০২৫ ১৫:২০  
৯ জুলাই, ২০২৫ ১৭:৪১  

অ্যাপল তাদের অভ্যন্তরীণ নির্বাহী সাবিহ খানকে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে খান জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন। খবর রয়টার্স।

অ্যাপলে প্রায় ৩০ বছর ধরে কর্মরত খান বর্তমানে অপারেশন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। ১৯৯৫ সালে অ্যাপলের প্রোকিউরমেন্ট গ্রুপে যোগ দেওয়ার আগে তিনি জিই প্লাস্টিকসে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল লিডার হিসেবে কাজ করেছেন।

উইলিয়ামস চলতি বছরের শেষ পর্যন্ত ডিজাইন টিম ও অ্যাপল ওয়াচের দায়িত্বে থাকবেন এবং সিইও টিম কুকের কাছে রিপোর্ট করবেন। অবসরের পর ডিজাইন টিম সরাসরি কুকের অধীনে যাবে।

ডিবিটেক/বিএমটি