ইউটিউব চ্যানেলে ‘ক্যাপিটাল ড্রামা’

ইউটিউব চ্যানেলে  ‘ক্যাপিটাল ড্রামা’
৯ জুন, ২০২৫ ১৬:৫৮  
৯ জুন, ২০২৫ ২৩:০০  

ঈদের বিশেষ নাটক ‘প্রিয় প্রজাপতি’ দিয়ে ৮ জুন, রবিবার সন্ধ্যায় আত্মপ্রকাশ করলো ইউটিউন চ্যানেল ‘ক্যাপিটাল ড্রামা’। চ্যানেলটি বসুন্ধা গ্রুপের রেডিও ক্যাপিটাল এফএম এর। 

কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন নাট্য নির্মাতা জাকারিয়া সৌখিন। 

নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। জিরো সাবস্ক্রাইবারের এই চ্যানেলে নাটকটি মুক্তির মাত্র ১৮ ঘণ্টাতেই দশ লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। মন্তব্যের ঘরে জমা পড়েছে প্রায় দেড় হাজার ইতিবাচক মন্তব্য, সেইসঙ্গে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ১৪ হাজারেরও বেশি দর্শক। 

একটি অফিসগামী বাস, অফিস ও দুজন কর্মীর মধ্যকার খুনসুটি আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রজাপতি’।  এটি পরিবেশন করেছে বসুন্ধরা টিস্যু। নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।