অফিস ও এআই বিভাগের নতুন নেতৃত্বে লিংকডইনের সিইও
মাইক্রোসফটের নির্বাহী পুনর্গঠনের অংশ হিসেবে লিংকডইনের সিইও রায়ান রসলানস্কি এখন থেকে অফিস প্রোডাক্ট যেমন ওয়ার্ড, এক্সেল এবং কোপাইলটের দায়িত্ব পালন করবেন। তবে তিনি লিংকডইনের সিইও পদেও বহাল থাকবেন। খবর রয়টার্স।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার এক মেমোতে জানানো হয়, রসলানস্কি এখন থেকে রাজেশ ঝার অধীনে কাজ করবেন, যিনি উইন্ডোজ ও টিমসের নেতৃত্ব দিচ্ছেন। অফিস বিভাগের বর্তমান দুই নেতা সুমিত চৌহান ও গৌরব সারীনও ঝার কাছে রিপোর্ট করবেন।
একইসঙ্গে, ব্যবসা ও শিল্প খাতে ব্যবহৃত এআই পণ্য “কোপাইলট”-এর প্রধান চার্লস লামানাও ঝার অধীনে কাজ করবেন।
এই পরিবর্তনের মাধ্যমে মাইক্রোসফটের উৎপাদনশীলতা ও এআই বিভাগে নেতৃত্ব আরও সমন্বিত হবে বলে মনে করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







