বাংলাদেশের ‘কনভে’ অ্যাপে জি২০ বৈঠকের লাইভস্ট্রিমিং

বাংলাদেশের ‘কনভে’ অ্যাপে  জি২০ বৈঠকের লাইভস্ট্রিমিং
৩০ মে, ২০২৫ ২২:১০  
৩১ মে, ২০২৫ ০১:১২  

গত ২৬-২৭ মে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরি সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো দক্ষিণ আফ্রিকার ক্ষমতাধর রাষ্ট্রের জোট  জি২০-এর সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম (সিডসসা)-২০২৫।  সভায় অংশ নিয়েছেন ২৭ দেশের মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা। 

বৈশ্বিক গুরুত্বপূর্ণ এ সভার লাইভ স্ট্রিমিং হয়েছে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের তৈরি ‘কনভে’ অ্যাপে। আর এর মাধ্যমেই বিশ্বখ্যাত জুম, গুগল মিট কিংবা টিমস-এর পাশে এবার নাম লেখালো বাংলাদেশ। এর মাধ্যমে বুয়েটসহ শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রকৌশলীদের তৈরি এই  ভিডিও কনফারেন্সের অ্যাপটি  দেশিয় প্রযুক্তি উদ্ভাবনে বৈশ্বিক মানের সক্ষমতার প্রমাণ দিল। পূর্ণাঙ্গ, নিরাপদ ও স্কেলেবল অফিস কোলাবোরেশন সল্যুশন হিসেবে টেক টাইগারদের জাত চিনিয়েছে। 

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রামাফোসার ভাষণ দিয়ে শুরু হওয়া এ দুই দিনের সভায় কনভে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভূমিকা পালন করেছে। সূত্রমতে, কনভে অ্যাপটি বাজারে এনেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। কনভের ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত সফটওয়্যার প্রকৌশলী আল আমরু বিল মারুফ জানিয়েছেস, কনভের মতো স্ট্রিমিং সক্ষমতা খুব কম পণ্যেরই আছে। কনভে শুধু বাংলাদেশের জন্য মানানসই নয়, এই সেবাটি পুরো বিশ্বে ছড়ানোর সক্ষমতা তাদের রয়েছে। জুম, গুগল মিটের কম্পিটিটর হওয়ার সক্ষমতোও আছে। কনভে এখন আফ্রিকায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়। কিন্তু কনভের ডেভেলপার সবাই বাংলাদেশের।

 সিনেসিস আইটির চিফ বিজনেস অফিসার এ এস এম নুরুন নবী জানিয়েছেন,,  সিডসসার মতো এত বড় সভা রিয়েল টাইমে ইংরেজি, বাংলা, ফরাসি, পর্তুগিজ, স্প্যানিশ-এ পাঁচ ভাষায় ট্রান্সক্রাইব করে কনভে বিশ্বজনীন অংশগ্রহণ আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে।

জি২০ সিডসসা সম্মেলনে চীন, যুক্তরাজ্য, সৌদি আরব, আর্জেন্টিনা, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার মতো জি২০ দেশের অবকাঠামো ব্যবহার করে জাতীয় উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরা হয়। এ ছাড়া ইনফ্রাস্ট্রাকচার ফান্ড পাইপলাইনের হালনাগাদ, কৌশলগত প্রকল্পগুলোর অগ্রগতি এবং টপ ১২ অবকাঠামো অগ্রাধিকারের ঘোষণাও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল।