ঈদে মোবাইল কিনে সুজুকি বাইক!
ঈদ-উল-আযহা উপলক্ষে ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’- এ নির্বাচিত স্যামসাং ডিভাইসের উপর সর্বোচ্চ ৯৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এছাড়াও থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ ডিল।
এ ডিলে স্যামসাং এর নতুন গ্যালাক্সি এ৫৬ সহ বিভিন্ন নতুন স্যামসাং ডিভাইস কিনে আরেকটি স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ছাড়াও একটি নতুন সুজুকি মোটরসাইকেল (সুজুকি জিক্সার এস এফ বা সুজুকি এক্সেস ১২৫) অফার করেছে বাংলাদেশে মুঠোফোন উৎপাদক প্রথম বিদেশী কোম্পানিটি।
উপহার পেতে গ্রাহকদের যে কোন নির্ধারিত স্যামসাং আউটলেট থেকে ডিভাইস ক্রয়ের পর, স্বয়ংক্রিয়ভাবে তাদের মোবাইল ফোনে একটি এসএমএস পাবে, যেখানে কেনা পণ্যের সাথে প্রাপ্ত অফার বা পুরস্কারের বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে।
এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ অফিস - এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট এন্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন,
“এই ঈদ-উল-আযহায় আমাদের গ্রাহকদের ঈদ উদযাপন আরও বিশেষ করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। আমাদের প্রযুক্তি পণ্যের মাধ্যমে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এই ক্যাম্পেইনের আয়োজন। এছাড়াও গ্রাহকদের আরও নিশ্চিন্ত রাখতে, স্যামসাং নির্দিষ্ট কিছু মডেলে প্রথম দুই বছরে ফ্রি ওয়ারেন্টি দিচ্ছে। ”







