ভারতে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ফক্সকন

ভারতে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ফক্সকন
২০ মে, ২০২৫ ১৫:১৪  
২০ মে, ২০২৫ ১৩:১৪  

অ্যাপলের সরবরাহকারী তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন ভারতে তাদের ইউনিটে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। খবর রয়টার্স।

সোমবার এক ফাইলিংয়ে জানানো হয়, ফক্সকনের সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান ‘ইউঝান টেকনোলজি ইন্ডিয়া’-তে তারা ১২.৭৭ বিলিয়ন শেয়ার কিনবে, যার মূল্য প্রতিটি ১০ রুপি। 

ভারতের তামিলনাড়ুতে অবস্থিত ইউঝান টেকনোলজি অ্যাপলের আইফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদন ও সংযোজন করে।

উল্লেখ্য, চীন থেকে উৎপাদন কার্যক্রম ধীরে ধীরে সরিয়ে এনে ভারতকে বিকল্প হিসেবে গড়ে তুলছে অ্যাপল, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্চে অ্যাপল প্রায় ৬০০ টন আইফোন রপ্তানি করে, যার মূল্য ছিল প্রায় ২ বিলিয়ন ডলার।

ডিবিটেক/বিএমটি