টিভি বিজ্ঞাপনে ইন্টারঅ্যাকটিভ পণ্য ফিড চালু করল ইউটিউব

টিভি বিজ্ঞাপনে ইন্টারঅ্যাকটিভ পণ্য ফিড চালু করল ইউটিউব
১৫ মে, ২০২৫ ১১:১৫  
১৫ মে, ২০২৫ ১১:১৫  

ইউটিউব সম্প্রতি তাদের ‘আপফ্রন্ট’ উপস্থাপনায় নতুন ইন্টারঅ্যাকটিভ শপেবল বিজ্ঞাপন ফরম্যাট ঘোষণা করেছে, যা যুক্ত হচ্ছে কানেক্টেড টিভি (টিসিভি) বিজ্ঞাপনে। এই ফরম্যাটে বিজ্ঞাপনের সময় টিভি স্ক্রিনের ডান পাশে পণ্যের ফিড দেখানো হবে, যেখান থেকে দর্শক রিমোট ব্যবহার করে বিভিন্ন পণ্য ঘাঁটতে পারবেন। নির্দিষ্ট পণ্য বেছে নেওয়ার পর স্ক্যানযোগ্য কিউআর কোডের মাধ্যমে স্মার্টফোনে কেনাকাটা সম্পন্ন করা যাবে। খবর টেকক্রাঞ্চ।

খবরে বলা হয়, একটি বাটনে দীর্ঘক্ষণ চাপ দিয়ে সব পণ্যের লিংক মোবাইলে পাঠানোর সুবিধাও থাকছে।

এটি ইউটিউবের একটি কৌশলগত পদক্ষেপ, কারণ বর্তমানে অনেক দর্শক বড় স্ক্রিনে ভিডিও দেখার পাশাপাশি মোবাইলেও সক্রিয় থাকেন। 

ইউটিউব জানায়, যুক্তরাষ্ট্রে টিভি এখন তাদের প্রধান ভিউয়িং ডিভাইস এবং সিটিভি বিজ্ঞাপন থেকে প্রতি মাসে গড়ে ৫ কোটির বেশি কনভার্সন হচ্ছে।

ডিবিটেক/বিএমটি