পাঠাওয়ে ১৬০০ টাকা পর্যন্ত ছাড়

পাঠাওয়ে ১৬০০ টাকা পর্যন্ত ছাড়
১৪ মে, ২০২৫ ১৬:০৭  
১৪ মে, ২০২৫ ১৯:০৮  

মে মাসজুড়ে  রাইড এবং ফুডের ওপর সর্বমোট ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন পাঠাও ব্যবহারকারীরা। এর মধ্যে রয়েছে পাঠাও বাইক-এ ৩টি রাইডে মোট ৩০০ ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ করে), পাঠাও কার-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ করে), এবং পাঠাও ফুড- এ থাকছে পাঁচটি অর্ডারে সর্বমোট এক হাজার টাকা পর্যন্ত (প্রতি অর্ডারে ২০০ টাকা পর্যন্ত) ছাড় দিচ্ছে। এছাড়াও পাঠাও কার ইন্টারসিটি রাইডে রয়েছে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

বুধেবার থেকে শুরু হওয়া সুযোগটি ৩১ মে পর্যন্ত চলবে।   সঙ্গে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশ ডিল এবং। পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে ডাবল পাঠাও পয়েন্টস। 

উৎসবের আনন্দ আরও বাড়াতে পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার। ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুড-এর কুপন, পার্টনার ব্র্যান্ডদের ডিসকাউন্ট এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার।

এ বিষয়ে পাঠাও-এর ভাইস প্রেসিডেন্ট অব মার্কেটিং আবরার হাসনাইন বলেন, দেশি অ্যাপ হিসেবে পাঠাও, গত ১০ বছর ধরে আমাদের দেশের মানুষের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে আসছে। ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেলিব্রেট করছি আমাদের দেশি প্রাইড, কালচার আর একসঙ্গে থাকার আনন্দ। যা ফুটে উঠছে আমাদের রাইডশেয়ারিং, ফুড আর প্রোডাক্ট ডেলিভারিসহ প্রতিদিনের ছোটো ছোটো গল্পগুলোতে।