মাসব্যাপী ফ্রি সার্ভার হেলথ চেক অ্যাসেসমেন্ট চলছে
নিজেদের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য মাসব্যাপী বিনামূল্যে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট সেবা দিচ্ছে থার্ড পার্টি মেইনটেন্যান্স সার্ভিস প্রোভাইডার ‘সার্ভিসিং২৪’। সেবার মধ্যে রয়েছে- হার্ডওয়্যার, রেইড ও মেমোরি, ডিস্ক হেলথ, ফার্মওয়্যার, লগ ইস্যু, আপ-টাইম পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন ইস্যু পরীক্ষা-নিরীক্ষা করা। এসব অ্যাসেসমেন্ট শেষে কাস্টমাররা একটি বিস্তারিত হেলথ-চেক রিপোর্টও দেয়া হচ্ছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সার্টিফাইড ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী ‘সার্ভিসিং২৪’ প্রাপ্ত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন সুপারিশও প্রদান করবে। সেবা নিতে গ্রাহকরা আগামী ৩১মে পর্যন্ত এই ফ্রি আইটি হেলথ চেকআপ এর জন্য স্লট বুক করতে পারবেন।
এ বিষয়ে ‘সার্ভিসিং২৪’-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নাসির ফিরোজ বলেন, “অধিকাংশ মানুষই আইটি সাপোর্ট সার্ভিস এর গুরুত্ব অনুধাবন করতে পারে না। সিস্টেমের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসগুলোর রুটিন-মাফিক অ্যাসেসমেন্ট গুরুত্বপূর্ণ। আমরা ঘোষিত এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের মাঝে সচেতনতা তৈরি করতে চাচ্ছি; যাতে তারা বুঝতে পারে ডিভাইসগুলোকে অবহেলার কারণে ভবিষ্যতে জটিল আইটি সমস্যা ও বড় ধরনের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে।”







