বিএসসি বনাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিতর্কে ডুয়েট শিক্ষার্থীদের ৪ দফা দাবি

আইইবি সদস্যপদ ছাড়া নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ নয়

আইইবি সদস্যপদ ছাড়া নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ নয়
২৫ এপ্রিল, ২০২৫ ০৯:১৮  
২৬ এপ্রিল, ২০২৫ ০৯:১৯  

বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে চলমান পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিএসসি ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করা অপ্রাসঙ্গিক। কেননা, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মধ্যে শিক্ষাগত, পেশাগত ও কাঠামোগত পার্থক্য রয়েছে। এ কারণেই আইইবি (IEB) সদস্যপদ ব্যতীত কারো নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করার দাবি করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষার্থীরা। 

ডুয়েট ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বিএসসি বনাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিতর্কের  পরিপ্রেক্ষিতে ৪টি দাবি করেন ডুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহজালাল।

দাবিগুলো হলে-

  • নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংখ্যা বাড়াতে হবে এবং পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করতে হবে।
  • ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সদস্যপদ ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।
  • প্রকৌশল ক্যাডার ও সাধারণ ক্যাডারের বৈষম্য দূর করতে হবে এবং প্রকল্প পর্যায়ে নন-টেকনিক্যাল ব্যক্তিদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
  • বেসরকারি খাতে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।
ডুয়েট শিক্ষার্থীরা বলেন, আমরা মনে করি, ডিপ্লোমা শিক্ষার্থীদের কিছু দাবি যৌক্তিক। তাই তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই, দেশের প্রকৌশল খাত আরও সমৃদ্ধ হোক এবং বাংলাদেশ বিশ্ব দরবারে গর্বের স্থান করে নিক। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাছনীম আলম (ফাইনাল ইয়ার, ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং), মো. উবাইদুর রহমান (ফাইনাল ইয়ার, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), মিনহাজ হোসেন (ফাইনাল ইয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), মো. রায়হান রাহেল (তৃতীয় বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং মাহতাব হোসেন (তৃতীয় বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং)।