ট্রাম্পের শুল্ক নীতির বাইরে থাকছে স্মার্টফোন ও কম্পিউটার

ট্রাম্পের শুল্ক নীতির বাইরে থাকছে স্মার্টফোন ও কম্পিউটার
১২ এপ্রিল, ২০২৫ ২২:০০  
১৩ এপ্রিল, ২০২৫ ০০:১৫  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১২৫% শুল্কের বাইরে রাখা হয়েছে স্মার্টফোন, কম্পিউটার ও চীনের সরবরাহকৃত অন্যান্য ইলেকট্রনিক পণ্য। শুক্রবার যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্তটি ৫ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। খবর রয়টার্স।

প্রকাশিত তালিকায় মোট ২০টি পণ্যের শুল্ক কোড অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কম্পিউটার, ল্যাপটপ, ডিস্ক ড্রাইভ, মেমরি চিপ, সেমিকন্ডাক্টর এবং ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ অ্যাপল, ডেল টেকনোলজিসসহ যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য স্বস্তির খবর।

হোয়াইট হাউস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কারণ জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ভোক্তাদের ওপর সম্ভাব্য মূল্যবৃদ্ধির চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প যদিও উচ্চ শুল্ককে বৈশ্বিক অর্থনীতি পুনর্বিন্যাসের জন্য প্রয়োজনীয় বলে মনে করছেন, তবে এ সিদ্ধান্ত তার নীতির কিছুটা নমনীয় দিকও তুলে ধরছে।

ডিবিটেক/বিএমটি