হ্যাকারদের কবলে বাংলানিউজের বিশেষ প্রতিবেদন

হ্যাকারদের কবলে বাংলানিউজের বিশেষ প্রতিবেদন
১৪ মার্চ, ২০২৫ ০০:০৩  
১৪ মার্চ, ২০২৫ ০০:১৫  

অনলাইন পোর্টাল বাংলা নিউজের একটি বিশেষ প্রতিবেদনে হ্যাক করেছে এস১৪এমÑ৬৯ নামের হ্যাকারদল। শীর্ষ সংবাদের স্থানে জুড়ে দিয়েছে একটি প্রতিবাদি পোস্ট। সেখানে দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের বিচার এবং কঠোর আইন প্রণয়নের জন্য উপদেষ্টা আসিফ নজরুলকে হুঁশিয়ার করেছে সাইবার কমিউনিটি অ্যান্ড সিলেট গ্যাং এসজি অ্যান্ড নূরি আলম নাহিদ। 

একই পোস্ট ঝুলিয়ে দেয়া হয়েছে ‘নিষিদ্ধ হলে আ’লীগের নেতাকর্মীরা কোথায় যাবে?’ শীর্ষক বিশেষ প্রতিবেদনে। 

বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। তবে ১২টা ৮ এর দিকে পোস্টটি হ্যাকারদের হস্তক্ষেপ মুক্ত করতে সক্ষম হয় বাংলানিউজ টেকনিক্যাল টিম।