স্লো বন্ধুদের ভিডিও করে হ্যান্ডসেট জেতার সুযোগ

২২ সেপ্টেম্বর, ২০২০ ১২:০০  
ঢিলা বা স্লো বন্ধুকে নিয়ে মজার মজার ভিডিও বানিয়ে সেই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে নতুন ফোন জেতার সুযোগ করে দিয়েছে ওয়ালটন। বিজয়ীদের দেয়া হবে ওয়ালটনের ৪-৬৪ জিবি র‌্যাম-রমের স্মার্টফোন ‘প্রিমো এইচনাইন প্রো’। ‘আর নয় ঢিলামি’ (#ArNoyDhilami)। ওয়ালটন মোবাইল (Walton Mobile) এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী’র ফেসবুক পেজ ‘থটস অব শামস’ (Thoughts of Shams) -এ প্রতিযোগিতার নিয়মিত আপডেট থাকছে বলে জানিয়েছেন ওয়ালটন মোবাইল ক্রিয়েটিভ এন্ড কমিউনিকেশন্স বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন। তিনি বলেন, আধুনিক জীবন ব্যস্ত জীবন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রয়োজন একটি ফাস্ট হ্যান্ডসেট। যখন মাত্র ৯,৪৯৯ টাকায় ৬.১ ইঞ্চির নচ-ডিসপ্লে, ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, পেছনে ট্রিপল ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১০ সহ দুর্দান্ত সব ফিচারে সমৃদ্ধ প্রিমো এইচনাইন প্রো পাওয়া যাচ্ছে, তখন ঢিলামি করার আর কোনো অবকাশ থাকে না। ‘আর নয় ঢিলামি’ ক্যাম্পেইনের মাধ্যমে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। আশা করছি তরুণরা সহ সবার কাছেই ব্যাপক সাড়া ফেলবে। ওয়ালটন মোবাইল ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের স্ট্রাটেজিক প্লানার ওয়াশিক জাহান ঈশান জানান, ভিডিওর সাথে আর নয় ঢিলামি, দেশের সেরা, প্রিমোএইচ৯প্রো, ওয়ালটন মোবাইল (#ArNoyDhilami #DesherSera #PrimoH9Pro #WaltonMobile) হ্যাশট্যাগ  ব্যবহার করে  প্রতিযোগীদের নিজের ফেসবুক একাউন্টে পাবলিক করে পোস্ট করতে হবে। এরপর ওই ঢিলা বন্ধুকে ট্যাগ করে সেটি পাবলিক করে যতবার খুশি শেয়ার করা যাবে। ওয়ালটন মোবাইল ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের ক্রিয়েটিভ স্ট্রাটেজিস্ট রুবায়েত আদনান জানান, যাদের ভিডিও সবচেয়ে মজার হবে এবং বেশি লাইক ও শেয়ার থাকবে, তারা ওয়ালটনের প্রিমো এইচনাইন প্রো মডেলের হ্যান্ডসেটটি উপহার পাবেন। প্রতিযোগিতার অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবে আছেন বিউটি এক্সপার্ট উম্মে সুমাইয়া’র পেজ বিউটি বুক বাই সুমাইয়া (Beauty Book by Sumaya) এবং মডেল আহমেদ অনিক মুদাচ্ছির-এর পেইজ মিনিমালমুদাচ্ছির (Minimalmudassir)।