শিক্ষামূলক ওয়েবসাইটে হামলা বেড়েছে ৩ গুণ

১১ মে, ২০২০ ১২:১৮  
করোনাকালে চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বে শিক্ষামূলক ওয়েবসাইটে হামলা বেড়েছে ৩ গুণ।  এরমধ্যে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিসেস (ডিডিওএস) হামলা বেড়েছে লক্ষ্যণীয় মাত্রায়। এমনটাই জানিয়েছেন, সাবাইর আকাশের ওপর নিয়মিত নজর রাখা সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এ বিষয়ে ক্যাসপারস্কির ডিডিওএস প্রোটেকশন দলের ব্যবসায়িক উন্নয়ন ব্যবস্থাপক অ্যালেক্সেই কিসেলেভ জানিয়েছেন, ২০২০ সালের প্রথম প্রান্তিকে যতো সংখ্যক ডিডিওএস হামলা হয়েছে তার মধ্যে শিক্ষামূলক এবং শহরের অফিসিয়াল ওয়েবসাইটে হামলার সংখ্যা ১৯ শতাংশ। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা উপাদানের ওয়েবসাইট এবং শহরের অফিসিয়াল ওয়েবসাইটেও ডিডিওএস হামলা বেড়েছে গত বছরের একই প্রান্তিকের চেয়ে তিন গুণ বেশি। হামলার গড় সময়ও বেড়েছে এই প্রান্তিকে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকের চেয়ে ডিডিওএস হামলায় ২৫ শতাংশ সময় বেশি নেওয়া হয়েছে ।