নির্বাহী নেতৃত্বে ক্যারিশমেটিক নৈপুন্য দেখিয়ে দেশের প্রথম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস হয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। এই আয়োজনে ইমার্জিং সিইও অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তিনি। একইসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম পুরস্কৃত হয়েছেন মার্কেটিং ডিরেক্টর অফ দ্য ইয়ার পদকে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে আজ ৫ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ১৬ ক্যাটাগরিতে বাংলাদেশ সি স্যুট নামে এই পুরস্কার দেয়া হয়। এর মধ্যে সেরা দুইটি পুরস্কার উঠেছে আমাদের পণ্য ও মেড ইন বাংলাদেশ হিসেবে বাজারে নিজেদের নাম প্রতিষ্ঠিত করা পুঁজিবাজারে তালিকাভূক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ঝুলিতে।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মত এমন একটি সম্মাননা দেবার আয়োজন করায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ। এছাড়া আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ওয়ালটনকে।

এই আয়োজনে প্রতিষ্ঠান প্রধানের পাশাপাশি নিজেও সম্মানিত হওয়া প্রসঙ্গে ওয়ালটন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম বলেছেন, আমার সিএমও অব দা ইয়ার ২০২২ নির্বাচিত হওয়ার জার্নিটা অনেকের কাছেই সহজ মনে হবে! কিন্তু মাত্র ২৫০ টাকা দৈনিক পেমেন্টের একজন ব্র
্যান্ড প্রমোটার থেকে আজকের এই স্বীকৃতি আমার কাছে মাটি থেকে চাঁদ স্পর্শ করার মতোই। এই অর্জন আসলে আমার না। ওয়ালটনের মার্কেটিং এন্ড কমিউনিকেশন টিমের প্রতিটি সদস্যের এই এওয়ার্ডে সমান অংশীদারত্ব আছে। প্রত্যন্ত অঞ্চলে মাত্র ৫০০ টাকার ওয়ালটন পণ্যও যে কেনে এই সাফল্যে তার অবদানও আমার চেয়ে বেশি।

এই সম্মাননা প্রপ্তিতে প্রতিষ্ঠান প্রধানের অবদান তুলে ধরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ তায়া’লাকে। এরপর ওয়ালটনের সম্মানিত বোর্ড ডিরেক্টর ও ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য স্যারদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা আমার উপর ভরসা করেছেন বলেই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি।

সিইও
Golam Murshed স্যার আপনি জোর করে প্রতিযোগিতায় নাম লিখতে না বললে এই পুরষ্কার অন্য কারো কেবিনে শোভা পেত। একজন ট্রু লিডারের সব গুণাবলি আপনার মধ্যে বিদ্যমান। তাইতো বাংলাদেশ ব্র
্যান্ড ফোরামের সম্মানিত জুরিদের নির্বাচনে আপনিই এমার্জিং সিইও/এমডি অব দা ইয়ার ২০২২।