চলতি মাসেও যুক্তরাষ্ট্রের অফিস খুলবে না গুগল

২ জুলাই, ২০২০ ১১:২২  
চলতি মাসেও খুলছে না গুগলের মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যালয়গুলো। বন্ধ থাকছে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে গুগল মুখপাত্র ক্যাথরিন উইলিয়ামস। কয়েকটি অঙ্গরাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অফিস খোলার সময় আরও প্রায় দুই মাস পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত মে মাসের শেষ দিকে গুগল জানিয়েছিলো, ৬ জুলাই থেকে ১০ শতাংশ কর্মী নিয়ে কিছু কার্যালয় খোলা শুরু হবে। আর সম্ভব হলে সেপ্টেম্বর নাগাদ কর্মী সংখ্যা ৩০ শতাংশে বাড়ানো হবে। তখন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মেমোতে প্রতিটি বিভাগের ব্যবস্থাপক না বলা পর্যন্ত বাসা থেকে কাজ করার অনুরোধ জানিয়েছিলেন গুগলের বৈশ্বিক নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস র‍্যাকো।