গুপ্তচরের অভিযোগ, মহাকাশে আটক মিয়ানমারের স্যাটেলাইট

১৬ মার্চ, ২০২১ ১৮:১৯  
গুপ্তচর বৃত্তির কাজে লাগানো হচ্ছে এই অভিযোগে মিয়ানমারের প্রথম স্যাটেলাইটকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রেখেছে জাপান। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কারণে এ আশঙ্কা করছে জাপান। জাপানের ধারণা সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর অস্তিত্ব বজায় রাখতে এই স্য়াটেলাইটকে ব্যবহার করতে পারে সেদেশের জান্তা সরকার। মিয়ানমার সরকারের দেওয়া অর্থে মিয়ানমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় যৌথভাবে এটি তৈরি করেছে। স্যাটেলাইটটি তৈরি করতে খরচ হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার। জাপানের আশঙ্কা স্যাটেলাইটের পাঠানো তথ্য সামরিক কাজে ক্ষমতায় টিঁকে থাকতে ব্যবহার করতে পারে মিয়ানমার সরকার। ফলে আপাতত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে রাখা হয়েছে এই স্যাটেলাইটিকে। হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক নিজের নাম প্রকাশ না করে জানান, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কোনও প্রভাব এই যৌথ উদ্যোগে তৈরি স্যাটেলাইটের ওপর পড়ুক, তা তারা চান না। অথচ সেরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। এই আশঙ্কাকে রুখে দিতেই স্যাটেলাইটটির ওপর কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।