ই-বর্জ্যসহ জলবায়ু সুরক্ষায় শুক্রবার থেকে শেরাটনে রিজিওনাল ক্লাইমেট সামিট

৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১৭  

ই-বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশের অভিঘাত মোকাবেলায় আগামী ৮-১০ সপ্টেম্বর তিন দিন ঢাকার হোটেল শেরাটনে বসছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জলবায়ু সম্মেলন। সম্মেলনে জলবায়ু পরিবর্তনে পরিবেশের ওপর প্রভাব; পানি দূষণ ও ব্যবস্থাপনা; ভবিষ্যত জ্বালানী শক্তি এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে তহবিল গঠন এবং টেকসই আঞ্চলিক পরিবেশ সৃষ্টি করবে।

স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটান থেকে এই সম্মেলনে যোগ দিচ্ছেন ১৩ জন সংসদ সদস্য। বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের আয়োজনে সম্মেলনে সহযোগি হিসেবে থাকছে দি আর্থ, অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন ও ইউএসএইড।

বৃহস্পতিবার সম্মেলন নিয়ে আয়োজিত সংবেদ সম্মেলনে স্বাগত বক্তব্যে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক জানান, হাইব্রড মডেলের এই ইভেন্টটি জলবায়ুর অভিঘাত মোকাবেলায় ক্ষতিপূরণে আঞ্চলিক শক্তি অর্জনে সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সংসদস দস্য তানভির শাকিল জয়, ইউএনএইড এর পরিচালক আনোয়ারুল হক, ইউএনডিপি’র চেঞ্জ ইনিশিয়েটিভ জাকির হোসেন এবং ওয়াটার এইড পার্থ হাফেজ শেখ বক্তব্য রাখেন।

সম্মেলনে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক সাবের হোসেন চৌধুরী বলেন, আঞ্চলিক প্রেক্ষাপটে এই সামিট হবে সমাধানমুখী। বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য ট্রান্সবাউন্ডারি রিলেশন প্রতিষ্ঠা করা হবে।