১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়
ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১। পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল […] The post ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১।
পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও পৌরসভা এবং মোগড়াপাড়া ইউনিয়নের পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। পাশাপাশি সনমান্দী ইউনিয়নের আংশিক এলাকা যেমন- বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী ও মগবাজারে বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া বৈদ্যারবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার, সাহাপুর ও সাতভাই পাড়া এবং পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর, ভাটিবন্দর ও রতনপুর এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগে সংস্কার ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।
The post ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





