জন্মদিনে শিশুদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: নিজের জন্মদিনে বনানীতে শিশু-কিশোরদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান তিনি এবং তাদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার তুলে দেন। এদিন দুপুরে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোররা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা […] The post জন্মদিনে শিশুদের উপহার দিলেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জন্মদিনে শিশুদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
২০ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: নিজের জন্মদিনে বনানীতে শিশু-কিশোরদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান তিনি এবং তাদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার তুলে দেন।

এদিন দুপুরে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোররা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এ সময় শিশুদের সঙ্গে আন্তরিক কথোপকথনে মেতে ওঠেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নিজের জন্মদিন হলেও প্রধানমন্ত্রী আজকে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিয়েছেন। তিনি শিশুদের খোঁজ-খবর নেন এবং কে কোন খেলা পছন্দ করে সে বিষয়টিও জানতে চান। তাদের খেলার আগ্রহের কথা শুনে প্রধানমন্ত্রী উপহার হিসেবে ফুটবল, বাস্কেটবল ও নেট তুলে দেন।

উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, তোমরা সবাই মিলে খেলাধুলো করবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, এই আয়োজনে উপস্থিত সবার মাঝে এক আনন্দময় পরিবেশ তৈরি হয়।

ক্রীড়া সামগ্রী উপহার পেয়ে শিশু-কিশোররা আনন্দে আত্মহারা হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা সমস্বরে প্রধানমন্ত্রীকে বলে উঠে, আংকেল হ্যাপী বার্থ ডে।

জবাবে প্রধানমন্ত্রী হেসে বলেন, থ্যাংক ইউ। বৃষ্টিতে ভেজো না। ঠান্ডা লেগে যাবে। আসসালামু আলাইকুম। এরপর শিশু-কিশোররাও প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে বলে, আসসালামু আলাইকুম আংকেল।

The post জন্মদিনে শিশুদের উপহার দিলেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.