ঢাকার আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকার আভাস
ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়, আজ ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনভর আকাশ মূলত […] The post ঢাকার আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকার আভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, আজ ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনভর আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বায়ুর আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল রোববার (৮ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।
অন্যদিকে, নৌচলাচলের ক্ষেত্রে আজ কোনো বৈরী পরিস্থিতি নেই। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
The post ঢাকার আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকার আভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





