জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে । তিনি বলেন, ‘৭ নভেম্বরের চেতনা হলো মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। এ চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করেছে।’ শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে […] The post জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী
৭ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে ।

তিনি বলেন, ‘৭ নভেম্বরের চেতনা হলো মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। এ চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করেছে।’

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহিদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবে দেশ প্রকৃত স্বাধীনতা-সার্বভৌমত্বের অঙ্গীকার খুঁজে পায়। ৭ নভেম্বরের চেতনা মুক্তির চেতনা, গণতন্ত্রের চেতনা, স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা। এই চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ই নভেম্বরের চেতনা। ৭ নভেম্বরের তিন অঙ্গীকার-স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা। এই প্রত্যয় নিয়ে আবার জুলাইয়ে এ দেশের মানুষ বিপ্লবে নেমে আসে এবং গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করে।’

পার্শ্ববর্তী দেশ থেকে পাওয়া নির্দেশনায় ঘাতকরা দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

The post জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.