রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫ 

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলাও দায়ের করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের […] The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫ 
৭ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলাও দায়ের করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করেছে।’

তিনি বলেন, ‘অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, ২টি স্বর্ণের চেইন, ১টি প্রাইভেটকার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।’

The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.