মোংলা বন্দরে নতুন অর্থনৈতিক হাব প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার: নৌমন্ত্রী
বাগেরহাট: নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল এক নতুন অর্থনৈতিক হাব এরিয়া হিসেবে প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ১৫ দিনে ২ বার এ বন্দরে এসেছেন। প্রধানমন্ত্রী মনে করছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটা ব্যাপক উন্নয়ন এবং সম্ভাবনা নিশ্চিত করা দরকার। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী […] The post মোংলা বন্দরে নতুন অর্থনৈতিক হাব প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার: নৌমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাগেরহাট: নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল এক নতুন অর্থনৈতিক হাব এরিয়া হিসেবে প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ১৫ দিনে ২ বার এ বন্দরে এসেছেন। প্রধানমন্ত্রী মনে করছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটা ব্যাপক উন্নয়ন এবং সম্ভাবনা নিশ্চিত করা দরকার।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ’র নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকট আছে, তার সমাধান হচ্ছে, শিল্পায়নের জন্য যে সুবিধাদি দরকার, যে সেবা খাত প্রতিষ্ঠার দরকার সরকার তার সকল পদক্ষেপ এরই মধ্যে গ্রহণ করেছে। এখন দরকার স্বস্তি, শান্তি ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সেটি যদি না হয় তাহলে এই বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল বিভাগের মানুষের সম্ভাবনা, যোগ্যতা, সক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। আবারো তা ভূলুণ্ঠিত হয়ে যেতে পারে। এজন্য দরকার বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ও সমন্বিত চেষ্টা। দ্বিমত থাকবে কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা একমত হব।
তিনি আরও বলেন, মোংলা বন্দরে নতুন কন্টেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম প্রতিষ্ঠিত হচ্ছে। এখানে চায়না ইপিজেড হচ্ছে। অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান এ এলাকায় আসছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণ হচ্ছে, আসছে রেল যোগাযোগও। দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-উত্তরাঞ্চলে জ্বালানী ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা আছে, এটা প্রধানমন্ত্রী ও তার সরকার করেছেন। এই সরকারের মেয়াদেই এই মোংলাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য, আমদানী-রফতানী ব্যাপকভাবে প্রসারিত হবে। সেই উদ্যোগ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, মোংলা, খুলনা, ফরিদপুর, বরিশাল পশ্চাৎপদ, পিছিয়ে আছে এই অঞ্চলটা। একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন অসম্ভব।
অনুষ্ঠানে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলীসহ অন্যান্যরা।
The post মোংলা বন্দরে নতুন অর্থনৈতিক হাব প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার: নৌমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





