হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১৪ শিশু। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ […] The post হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১৪ শিশু।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩১৪ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৫ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৩৯ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭১৪ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ২৯৪ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৮২ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২ হাজার ৩৯৪ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ২৭৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ১৭১ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
The post হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





