হোম ইকোনমিক্স কলেজে ১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে মারধরের অভিযোগ
ঢাকা: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ছাত্রীকে চুল ধরে টেনে-হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। […] The post হোম ইকোনমিক্স কলেজে ১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে মারধরের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ছাত্রীকে চুল ধরে টেনে-হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভের একপর্যায়ে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করেন তারা। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে প্রায় ১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরও কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান শতাধিক শিক্ষার্থী। রাত আড়াইটা পর্যন্ত তাদের সড়কে অবস্থান করতে দেখা যায়। মধ্যরাতে কলেজ ও ছাত্রীদের আবাসিক হলে পুলিশের প্রবেশ, লাঠিচার্জ ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করছেন। এ সময় ‘দফা এক দাবি এক, প্রিন্সিপালের পদত্যাগ’ এবং ‘প্রিন্সিপালের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
শিক্ষার্থী ও কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, পূজার ছুটির আগে কলেজের অডিটোরিয়ামে তিনটি আবাসিক হলের পাঁচ বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে অনুষ্ঠানটি রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শেষ হয় পরদিন ভোর ৫টার দিকে।
নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়াম ব্যবহার করায় অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিলের সিদ্ধান্ত নেন অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা। পরে ওই দুই শিক্ষার্থী ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের অডিটোরিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
কলেজের স্নাতকোত্তর প্রথম পর্বের শিক্ষার্থী তাবাসসুম সাংবাদিকদের জানান, দুই শিক্ষার্থীর আসন অযৌক্তিকভাবে বাতিল করার প্রতিবাদেই তাদের আন্দোলন। তারা অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলেও শাস্তি হিসেবে ১২ হাজার ৬০০ টাকা দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা জানান, শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন, তা ঘটনার সম্পূর্ণ বিপরীত। তিনি রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠান চালিয়েছেন।
অধ্যক্ষ আরও জানান, শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি দুই শিক্ষার্থীর আবাসিক আসন বাতিল করেছিলেন। পরে তারা ক্ষমা চাইলে ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখার শর্তে বিষয়টি বিবেচনা করেন। দীর্ঘ সময় বিদ্যুৎ ব্যবহারের কারণে যে বিল হয়েছে, তা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
নিজের পদত্যাগের দাবির বিষয়ে অধ্যক্ষ বলেন, পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, ‘তারা সাদা কাগজে আমাকে পদত্যাগের স্বাক্ষর করতে বলছে। আমি কেন তাদের কাছে পদত্যাগ করব?’
শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু নয়। অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন।
The post হোম ইকোনমিক্স কলেজে ১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে মারধরের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





