দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার
ঢাকা: যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে। যাত্রী সেবার এই উদ্যোগের মাধ্যমে নভোএয়ারের যাত্রীরা তাদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল, ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠানে বিভিন্ন ছাড় এবং বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) […] The post দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে। যাত্রী সেবার এই উদ্যোগের মাধ্যমে নভোএয়ারের যাত্রীরা তাদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল, ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠানে বিভিন্ন ছাড় এবং বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ারে ভ্রমণকারীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শনের মাধ্যমে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এই সেবা উপভোগ করতে পারবেন। অংশীদার হিসেবে রয়েছে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো, যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) জনাব সোহেল মজিদ বলেন, নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি সম্মানিত যাত্রীদের জন্য উদ্ভাবনী নতুন নতুন সেবা চালু করতে সচেষ্ট। দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে আমরা যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি। ভ্রমণ শেষেও সম্মানিত যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।
এর আগে প্রতিষ্ঠানটি দেশের প্রথম ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে। সম্প্রতি চালু হওয়া ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’-এর মাধ্যমে যাত্রীরা অংশীদার ব্র্যান্ডগুলোর কাছ থেকে আরও বিস্তৃত সুবিধা উপভোগের সুযোগ পাবেন।
The post দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





