প্রধানমন্ত্রী খুলনায় আসছেন আজ

খুলনা: সরকার গঠনের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনায় সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি বাগেরহাটের মোংলা বন্দরে […] The post প্রধানমন্ত্রী খুলনায় আসছেন আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রী খুলনায় আসছেন আজ
৫ নভেম্বর, ২০২৬ ১০:০০  

খুলনা: সরকার গঠনের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনায় সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে দুটি কনটেইনার জেটিসহ আনুষঙ্গিক সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর বাগেরহাটে হজরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনা সার্কিট হাউসে পৌঁছাবেন। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণের বৃহৎ আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খুলনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ৫০৩ উপজেলায় এই প্রতিযোগিতার সূচনা করা হবে। বিকেলেই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ শেষে খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি। পরে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেলে মোংলার হেলিপ্যাড থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

The post প্রধানমন্ত্রী খুলনায় আসছেন আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.