হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

ঢাকা: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আবহাওয়া নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজকের দিনে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন […] The post হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
৫ নভেম্বর, ২০২৬ ১০:০০  

ঢাকা: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আবহাওয়া নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজকের দিনে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ক্রমান্বয়ে দুর্বল হওয়ার প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির এই পরিস্থিতির কারণে আজ সারা দেশের পাশাপাশি রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ পাঁচ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরও জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি সারাদেশে তাপমাত্রা কমার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

The post হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.