নিজেদের ‘ফাঁদে’ পরে ৮ উইকেটে হারল বাংলাদেশ
স্পিন-সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু মিরপুর টেস্টে সেই কৌশলই শেষ পর্যন্ত নিজেদের বিপক্ষে গেল। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে দুই ইনিংসেই সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে তো রীতিমতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং। অথচ একই উইকেটে স্বাগতিক স্পিনাররা তৈরি করতে পারেননি তেমন কোনো প্রভাব। চার দিনের লড়াই শেষে তাই ৮ […] The post নিজেদের ‘ফাঁদে’ পরে ৮ উইকেটে হারল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

স্পিন-সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু মিরপুর টেস্টে সেই কৌশলই শেষ পর্যন্ত নিজেদের বিপক্ষে গেল। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে দুই ইনিংসেই সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে তো রীতিমতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং। অথচ একই উইকেটে স্বাগতিক স্পিনাররা তৈরি করতে পারেননি তেমন কোনো প্রভাব। চার দিনের লড়াই শেষে তাই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিনে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতা, বৃষ্টি ও বজ্রপাতের কারণে বারবার খেলা থামলেও জয় পেতে সমস্যা হয়নি সফরকারীদের। ১১৫ বলের অপরাজিত ৮১ রানের ইনিংসে দলের জয়ের পথ সহজ করেন ব্র্যান্ডন কিং। অপর ওপেনার জন ক্যাম্পবেল করেন ৪৯ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক বাংলাদেশ থেমেছে মাত্র ১৪২ রানে। তাতে জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০। এতো ছোট পুঁজি নিয়ে জিততে হলে শুরু থেকেই প্রভাব ফেলতে হতো বাংলাদেশি বোলারদের। স্পিনবান্ধব পিচে এই দায়িত্বটা ছিল স্পিনারদেরই। কিন্তু ক্যারিবিয়ান দুই ওপেনারের বিপক্ষে পাত্তাই পেলেন না বাংলাদেশি স্পিনাররা।
ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কিং ও ক্যাম্পবেল। উদ্বোধনী জুটিতে ১১২ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন তাঁরা। ক্যাম্পবেলকে ৪৯ রানে ফিরিয়ে জুটি ভাঙের পেসার শরিফুল ইসলাম। পরে তেজনারায়ণ চন্দরপলকেও ফেরান হাসান মাহমুদ। কিন্তু ততক্ষণে জয়ের খুব কাছে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
অথচ একই উইকেটে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে স্পিনার নাঈম হাসান ছাড়া ক্যারিবিয়ান স্পিনারদের সামনে কেউ দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন নাঈম হাসান। টেস্ট ক্যারিয়ারে এটিই তাঁর প্রথম অর্ধশতক। একটা সময় মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ যে একশ পার হলো সেটা এই নাঈমের ইনিংসটার কল্যাণেই। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন জাকের আলী অনিক (২২), সাদমান ইসলাম অনিক (১৩) আর নাজমুল হোসেন শান্ত (১০)।
প্রথম ইনিংসে শাদমান ইসলামের ১০৫ রানের দারুণ ইনিংসও শেষ পর্যন্ত কাজে আসেনি। দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে একাই পাঁচ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ। অন্য প্রান্তে জোমেল ওয়ারিকনও ছিলেন দুর্দান্ত। ৬৩ রানে চার উইকেট তুলে নেন। দুজন মিলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে রীতিমতো ধস নামান। ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এই দুজনের বোলিং।
অথচ বাংলাদেশি স্পিনারদের কাছ থেকে এমন পারফরম্যান্সের দেখা মেলেনি। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান—তিন স্পিনারের কেউই পাননি উইকেট। প্রথম ইনিংসেও ক্যারিবীয় ব্যাটারদের ওপর সেভাবে চাপ তৈরি করতে পারেননি তাঁরা।
The post নিজেদের ‘ফাঁদে’ পরে ৮ উইকেটে হারল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





