রাজধানীতে ৮ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ঢাকা: রাজধানীর কলাবাগান কাঠালবাগান এলাকায় একটি বাসায় আবু হাসান (৮) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে পরিবার বলছে, সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে শিশু আবু হাসানের বাবা ইসলাম উদ্দিন বলেন, […] The post রাজধানীতে ৮ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে ৮ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
৩০ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: রাজধানীর কলাবাগান কাঠালবাগান এলাকায় একটি বাসায় আবু হাসান (৮) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে পরিবার বলছে, সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশু আবু হাসানের বাবা ইসলাম উদ্দিন বলেন, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়। বর্তমানে কালাবাগান কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসার চারতলায় ভাড়া থাকেন। সে নিজে দিনমজুরের কাজ করেন। শিশুটির মা তাসরিন বেগম বাসা বাড়িতে কাজ করেন। আবু হাসান সহ আরো দুজন ছেলে মেয়ে আছে। আবু হাসান স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো।

তিনি আরও বলেন, সকালে ৩ ছেলে মেয়েকে ঘরে রেখে দুজনই কাজে বের হয়। বিকেলের দিকে শিশুটির মা তাসরিন বেগম বাসায় এসে দেখে এক ঘরে ছোট ভাইবোন রয়েছে। আরেক রুমের দরজা ড্রাম দিয়ে বন্ধ করে রেখেছে। এরপর অনেক ডাকাডাকি করে আবু হাসানের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। এরপর দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেখা যায়, আবু হাসান ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

আবু হাসানের মানসিক সমস্যা ছিল। এরআগেও সে একই কাজ করতে গিয়েছিল। তবে দেখে ফেলায় আর করতে পারিনি। সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে বলে পরিবারের ধারণা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।

The post রাজধানীতে ৮ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.