চবির হীরকজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছরপূর্তি উপলক্ষ্যে আগামী ১৮ নভেম্বর হীরকজয়ন্তী উদযাপন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ আয়োজন ঘিরে আজ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এক হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ […] The post চবির হীরকজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চবির হীরকজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু
৩০ অক্টোবর, ২০২৬ ২২:০০  

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছরপূর্তি উপলক্ষ্যে আগামী ১৮ নভেম্বর হীরকজয়ন্তী উদযাপন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ আয়োজন ঘিরে আজ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এক হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষা, গবেষণা, প্রশাসন, বিচার বিভাগ, চিকিৎসা, সাংবাদিকতা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি আরও বলেন, হীরকজয়ন্তী উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এদিন অনুষ্ঠানসূচিতে সর্বজনীন র‍্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, নাট্যকলা ও সংগীত বিভাগের পরিবেশনা এবং মেলার আয়োজন থাকবে । এসব আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের ইতিহাস, ঐতিহ্য ও অর্জন তুলে ধরার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

রেজিস্ট্রেশন ফি প্রসঙ্গে ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম চৌধুরী বলেন, ইতোমধ্যে ফি দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পাঁচ হাজার জনের জন্য রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রেজিস্ট্রেশনের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালে ফি বাড়তে পারে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

The post চবির হীরকজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.