খুলনা রেঞ্জে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

খুলনা: রেঞ্জে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২৮ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ এবং বিভিন্ন থানা ও ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে পুলিশের বাবুর্চি থেকে শুরু করে […] The post খুলনা রেঞ্জে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনা রেঞ্জে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার
৩০ অক্টোবর, ২০২৬ ২২:০০  

খুলনা: রেঞ্জে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২৮ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ এবং বিভিন্ন থানা ও ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে পুলিশের বাবুর্চি থেকে শুরু করে উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্যও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন ৬ জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তালিকায় খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানার সদস্যদের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্যরাও রয়েছেন।

অভিযোগ রয়েছে, এসব সদস্যের কেউ কেউ নিয়মিত দায়িত্বের বাইরে বিভিন্ন থানা ও ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত বা পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমেই পুলিশ বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের সদস্যদের অনৈতিক সুবিধা গ্রহণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বাহিনীর প্রতি জনআস্থা তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আইজিপি স্যারেরও এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা বিভাগে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

The post খুলনা রেঞ্জে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.