ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

ঢাকা: ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়, যা সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতা সাপেক্ষে। আইভ্যাক বলছে, স্লটের […] The post ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা first appeared on Sarabang

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা
৭ অক্টোবর, ২০২৬ ০১:০০  

ঢাকা: ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়, যা সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতা সাপেক্ষে।

আইভ্যাক বলছে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা স্লট খোলা থাকে।

গাইডলাইনে বলা হয়, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধুমাত্র পরবর্তী দুই-সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুক করতে পারবেন।

The post ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.